কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চলা স্বল্পমেয়াদী উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মুখ খুললেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। করাচিতে আয়োজিত ‘ইয়ুম-ই-তাশাকুর’ (কৃতজ্ঞতা দিবস) সমাবেশে বক্তব্যে তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করেন এবং ভারতের সমালোচনায় সরব হন।

\r\n

আফ্রিদি বলেন, “পাকিস্তানের প্রতিরক্ষা আজও অটুট। মোদি এখন টের পাচ্ছেন, পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হওয়া কতটা ব্যয়বহুল।” একইসঙ্গে তিনি অভিযোগ করেন, “ভারতীয় বাহিনী আমাদের শিশুদের হত্যা করেছে, বেসামরিক বসতি ও মসজিদে হামলা চালিয়েছে। আমরা শান্তিপ্রিয় জাতি, কিন্তু আগ্রাসনের জবাব দিতে জানি।”

\r\n

কাশ্মীরের পহেলগাম হামলায় ভারতের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের পাল্টা জবাব এবং শেষ পর্যন্ত দুই দেশের যুদ্ধবিরতিতে সম্মত হওয়া নিয়ে আফ্রিদির বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

\r\n

এর আগে আফ্রিদি ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “পাকিস্তানকে দোষারোপের আগে প্রমাণ দিন।” একইসঙ্গে ভারতীয় বাহিনীর নিরাপত্তা ব্যর্থতার দায় নিয়ে তিনি বলেন, “নিজেদের জনগণকেই সুরক্ষা দিতে অক্ষম ভারতীয় সেনাবাহিনী।”

\r\n

আফ্রিদির এসব মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মিডিয়া ও সামাজিক মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া ও বিতর্ক।