ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ২০২৬ সালের এই নির্বাচন “চিরস্মরণীয়” হয়ে থাকবে এবং জনগণের রায়ের মাধ্যমে পরিবর্তনের নতুন অধ্যায় শুরু হয়েছে। মোদি দাবি করেন, এই নির্বাচনে জনগণের শক্তি ও সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে এবং এই বিজয় রাজ্যের উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে। বিজেপি সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বলেও আশ্বাস দেন তিনি।

পোস্টে মোদি উল্লেখ করেন, “পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে”—যা বিজেপির নির্বাচনী প্রতীককে ইঙ্গিত করে।

এদিকে, নির্বাচনের ফলাফল ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর বিজেপি সরকার গঠনের পথে রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।