ঢাকা-১৩ আসনের প্রার্থী এবং খেলাফত মজলিসের আমির মামুনুল হক বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন। 


ভোটের পরে তিনি সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশে কোনো সমস্যা দেখা দেয়নি। ভোটার উপস্থিতি ধীরে ধীরে বাড়ছে, যা তিনি “মোটামুটি” হিসেবে উল্লেখ করেন।

\r\n

ফলাফল যাই হোক মেনে নেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন হয় এবং ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তবে ফলাফল যাই হোক তা মেনে নেব।”

\r\n

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, ভোটাররা স্বাচ্ছন্দ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

\r\n

ঢাকা-১৩ আসন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ থেকে ৩৪ নং ওয়ার্ডের ভোটার নিয়ে গঠিত, যেখানে মোট ভোটার সংখ্যা ৪,০৮,৭৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,০৯,৮১২ জন, নারী ভোটার ১,৯৮,৯৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন।