আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মৌলভীবাজারের চারটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নামগুলো প্রকাশ করেন।
ঘোষিত তালিকা অনুযায়ী, মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে নাছির উদ্দিন আহমদ মিঠু; মৌলভীবাজার-২ (কুলাউড়া) শওকতুল ইসলাম শকু; মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) এম নাসের রহমান; এবং মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে মো. মুজিবুর রহমান চৌধুরী হাজি (মুজিব) লড়বেন।





