যশোরের ঝিকরগাছায় ওমান প্রবাসী মো. ইমানুর (৩৪) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।  ইমানুর আওয়ামীলীগ পরিবারের সন্তান হয়ে দাড়িপাল্লায় ভোট দেওয়ায় প্রথমে অভিযুক্তরা চাঁদা দাবি কিন্তু চাঁদা দিতে ইমানুর অস্বিকার করলে  তার ওপর হামলা চালায়। 


তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল–এ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

\r\n

ইমানুর ঝিকরগাছা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, চন্দ্রপুর এলাকায় সালাম মেম্বারের বাড়ির সামনে ওত পেতে থেকে  তার ওপর হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে একই গ্রামের সবুজ, সুমন ও শামীমের নাম উল্লেখ করা হয়েছে। যারা বিএনপির স্থানীয় নেতা কর্মী ।হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে ফেলে রেখে যায়।

\r\n

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, গভীর ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন।

\r\n

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

\r\n

গ্রামবাসী অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। থানায় মামলার প্রস্তুতি চলছে।