চৌগাছা পৌরসভার সাধারণ ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জনাব এম এ সালাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদুল হাসান।
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির দুই সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী বুদ্দিন খান ও মুস্তাফিজুর রহমান মোস্তাক, চৌগাছা পৌরসভার সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, পৌরসভার সাধারণ সম্পাদক আব্দুল হালিম চঞ্চল, পৌরসভার দুই সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ও বিএম হাফিজ, চৌগাছা উপজেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক ওয়াসিম, পৌর যুবদলের আহ্বায়ক সালাউদ্দিনসহ ছাত্রদল ও বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
এ সময় বিএনপি থেকে মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীও উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এবং দলীয় বার্তা পৌঁছে দেন। নেতৃবৃন্দ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান।
কর্মসূচি চলাকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
এবং নেতাকর্মীরা শান্তিপূর্ণ পরিবেশে প্রচার কার্যক্রম সম্পন্ন করেন।





