যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এ সামরিক হামলা চালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। হামলার পর ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর পাওয়া গেছে।
একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরা-কে জানান, এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান। তবে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হামলার ঘটনায় অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসার অপেক্ষায় রয়েছে আন্তর্জাতিক মহল।





