আজ বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের চালান পৌঁছাচ্ছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে পানামার পতাকাবাহী ‘এমভি নর্স স্ট্রাইড’ জাহাজটি চট্টগ্রাম বহির্নোঙ্গরে আসবে।


\r\n

জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে আনা এই জাহাজে ৫৭ হাজার মেট্রিক টন গম রয়েছে। পর্যায়ক্রমে আরও ১ লাখ ৮৬ হাজার টন গম আমদানি করা হবে।


\r\n

জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষ হলে দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


\r\n

৫৬,৯৫৯ মেট্রিক টনের মধ্যে ৩৪,১৭০ মেট্রিক টন গম চট্টগ্রামে এবং বাকি ২২,৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।