ইরানের বন্দর অবরোধের প্রস্তাবের জবাবে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অবৈধ এবং ‘দস্যুতার শামিল’ বলে মন্তব্য করেছে তারা। একইসঙ্গে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শেষ হলেও হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে তেহরান। এছাড়া শত্রুপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজকে ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করতে দেওয়া হবে না বলেও জানানো হয়।
এতে আরও বলা হয়, উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তায় ইরানি সেনাবাহিনী জানায়, এই অঞ্চলের বন্দরগুলোর নিরাপত্তা “সবার জন্য, নতুবা কারও জন্যই নয়”। যদি ইরানের বন্দরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়, তাহলে পারস্য উপসাগর ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না।
তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা





