মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’ অর্জন করেছে। বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেছেন।
যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখার বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়। ১০০ শতাংশ। এতে কোনো প্রশ্ন নেই।”
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অবশিষ্ট পারমাণবিক উপাদানও যেকোনো শান্তিচুক্তির আওতায় আনা হবে। ইউরেনিয়ামের ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত না জানিয়েও ট্রাম্প বলেন, সবকিছু পুরোপুরি সমাধান করা হবে, নাহলে তিনি এই চুক্তিতে যেতেন না।





