ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই ইরানের ছয়টি বিমানবন্দর পুনরায় চালু করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

চালু হওয়া বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে তেহরানের মেহরাবাদ, মাশহাদ, শিরাজ, জাহেদান, গোরগান এবং উরমিয়া।

ইরানি বিমানবন্দর ও এয়ার নেভিগেশন কোম্পানির বরাত দিয়ে জানানো হয়, পরবর্তী ধাপে কেরমান (আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানি), ইয়াজদ এবং বিরজান্দ বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল শুরু করা হবে।

আইআরএনএ বলছে, আকাশসীমায় নিরাপদ পরিস্থিতি নিশ্চিত হওয়ায় ধাপে ধাপে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাড়ানো হবে। এর ফলে পূর্বাঞ্চলীয় আকাশপথ দিয়েও পুনরায় বিমান চলাচল শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা