সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী আহমদ আলমের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ব্রেন স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত এই যুবদল নেতা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। মানবিক বিবেচনায় তিনি আলী আহমদ আলমের চিকিৎসার সম্পূর্ণ দায়ভার গ্রহণের ঘোষণা দেন।
তার এই সহানুভূতিশীল পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সিলেট বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দলের একজন নিবেদিতপ্রাণ নেতার পাশে কেন্দ্রীয় নেতৃত্বের এমন সহানুভূতি ও সহায়তা অনুপ্রেরণার উৎস এবং দলের ঐক্যের প্রতিফলন।





