রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে রংপুর মহানগর জামায়াতের আমীর এ টি এম আজম খানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের আমীর শফিকুর রহমান।
শুক্রবার (১৫ মে) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এক সুধী সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ টি এম আজম খান রংপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ছিলেন। পরে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট গঠনের পর ওই আসনে জোটের প্রার্থী হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়। পরবর্তীতে দলীয় সিদ্ধান্তে এ টি এম আজম খানের প্রার্থিতা প্রত্যাহার করা হয়।








