নিজস্ব প্রতিবেদক: রংপুরের কাউনিয়া উপজেলার সাব্দী গ্রামের বাসিন্দা হাফেজ মো. কাহেমুল ইসলাম সাকিব (১৭) প্রায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৩ মার্চ বিকেলে তিনি কাউনিয়া এলাকা থেকে নিখোঁজ হন বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হাফেজ মো. কাহেমুল ইসলাম সাকিব একজন ধর্মপ্রাণ ও শান্ত স্বভাবের কিশোর। হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারটি ভেঙে পড়েছে। তাকে দ্রুত খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন তারা।

বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে এবং তার সন্ধানে চেষ্টা অব্যাহত রয়েছে।

সাকিবের বয়স ১৭ বছর। উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনের পোশাক সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

হাফেজ মো. কাহেমুল ইসলাম সাকিবের পরিবার তার দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য দেশবাসীর কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছে। পরিচিতজন, বন্ধু-বান্ধব ও সকল শুভাকাঙ্ক্ষীদের সামাজিক মাধ্যমে তথ্যটি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি খোঁজে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

যদি কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান বা কোনো তথ্য পেয়ে থাকেন, তবে দ্রুত নিম্নের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে—

যোগাযোগ: ০১৯১৩৬২২৪৯৭, ০১৭১৯২২৮৬৬২