রক্তে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়া জরুরি। হিমোগ্লোবিন হলো লোহিত রক্তকণিকার আয়রন সমৃদ্ধ প্রোটিন, যা ফুসফুস থেকে শরীরের টিস্যুতে অক্সিজেন পৌঁছে দেয় এবং কার্বন ডাই–অক্সাইড ফেরত নিয়ে আসে। হিমোগ্লোবিন কমে গেলে রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা দেয়।

পুরুষদের জন্য স্বাভাবিক হিমোগ্লোবিনের পরিমাণ ১৪–১৮ গ্রাম/ডেসিলিটার এবং নারীদের জন্য ১২–১৬ গ্রাম/ডেসিলিটার। কম হিমোগ্লোবিন থাকলে ক্লান্তি, দুর্বলতা, ত্বক ফ্যাকাশে হওয়া, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন, ভঙ্গুর নখ ও মনোযোগ কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।

চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। তবে ওষুধের পাশাপাশি ঘরোয়া পুষ্টিকর পানীয়ও হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক হতে পারে।

প্রয়োজনীয় উপকরণ :

    \r\n
  • \r\n

    বিট: আধা কাপ (ছোট টুকরো করা)

    \r\n
  • \r\n
  • \r\n

    মধু: ১ চা-চামচ

    \r\n
  • \r\n
  • \r\n

    লেবুর রস: ১ টেবিল-চামচ

    \r\n
  • \r\n
  • \r\n

    খেজুর: ২টি (নরম)

    \r\n
  • \r\n
  • \r\n

    পানি: ১ কাপ

    \r\n
  • \r\n

প্রস্তুত প্রণালী :

বিট ও খেজুর ব্লেন্ড করে রস বের করুন। চাইলে ছেঁকে নিতে পারেন। এরপর মধু, লেবুর রস ও পানি মিশিয়ে পান করুন।

উপকারিতা :

    \r\n
  • \r\n

    বিট: লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়ায় এবং রক্তপ্রবাহ উন্নত করে।

    \r\n
  • \r\n
  • \r\n

    মধু: শরীরে আয়রন শোষণ বাড়াতে সাহায্য করে।

    \r\n
  • \r\n
  • \r\n

    লেবু: ভিটামিন সি সরবরাহ করে, যা আয়রন শোষণ সহজ করে।

    \r\n
  • \r\n
  • \r\n

    খেজুর: আয়রনসমৃদ্ধ হওয়ায় হিমোগ্লোবিন বাড়াতে কার্যকর।

    \r\n
  • \r\n

পুষ্টিবিদদের পরামর্শ, ১৪ দিন নিয়মিত এই পানীয় পান করলে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়, শরীরের শক্তি বাড়ে এবং রক্তে অক্সিজেন সরবরাহ উন্নত হয়।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

সূত্র: আনন্দবাজার