রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের দেয়াল ধসে এক নারী নিহত হয়েছেন।
\r\nশুক্রবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নির্মাণাধীন ভবনের একটি দেয়াল ভেঙে পড়ে রাশেদা বেগম (৩৫) নামের ওই নারীর ওপর। এতে তিনি গুরুতর আহত হন।
\r\nরাশেদা বেগম বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী সাইফুল ইসলাম। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সদর উপজেলার দুর্গাপুরে। বর্তমানে তারা মধুবাগ ৩ নম্বর গলিতে রুহুল আমিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
\r\nঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাত ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
\r\nময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।





