আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা–বালিয়াকান্দি–কালুখালী) আসনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়ন প্রত্যাহার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামায়াত প্রার্থী ও জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হারুন-অর-রশিদ তার প্রার্থিতা প্রত্যাহার করেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর ১টার দিকে তিনি রাজবাড়ীর রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেন।
এ সময় পাংশা উপজেলা আমির মাওলানা সুলতান মাহমুদ, পাংশা পৌর আমির কাজী ফরহাৎ জামিল রুপুসহ জামায়াতের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাহার প্রসঙ্গে মোহাম্মদ হারুন-অর-রশিদ বলেন, দলীয় সিদ্ধান্তের কারণেই তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তিনি জানান, কোনো রাজনৈতিক চাপ বা প্রতিপক্ষের প্রভাবে নয়, স্বেচ্ছায়ই এ সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, ১০ দলীয় জোটের আসন সমঝোতার অংশ হিসেবে জামায়াতে ইসলামী রাজবাড়ী-২ আসনটি জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। ওই জোটের প্রার্থী হিসেবে এনসিপির মনোনীত প্রার্থী হয়েছেন জামিল হিজাজী।





