রাজশাহী মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রহমান বাবু (৬০) গ্রেপ্তার হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরের দরগাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ।
হাবিবুর রহমান বাবু রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।
নগরের বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, তার বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তবে কোন মামলায় পরোয়ানা ছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।





