রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। তিনি জানান, শাটডাউন চলাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম এবং পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা এর আওতার বাইরে থাকবে।

গত কয়েকদিন ধরে পোষ্য কোটার পক্ষে ও বিপক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আন্দোলনের পর রবিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় পোষ্য কোটা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসনের এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে মোক্তার হোসেন বলেন, “আমরা হতাশ। কারণ দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা আছে। রাবিতে না দেওয়ায় আমরা কমপ্লিট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছি।”