সবুজ ও বাসযোগ্য নগরী গড়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে বুধবার বিকেলে দায়রা পার্ক মোড় এলাকায় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় মোট ৩০০টি চারা বিতরণ করা হয়।

\r\n

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমীর ও জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, এবং ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান মিলন।

\r\n

নেতৃবৃন্দ বলেন, সবুজ নগরী গড়ার জন্য গাছ রোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে পরিবেশ রক্ষা ও গাছ লাগানোর জন্য উৎসাহিত করতে এই চারা বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়েছে।