জুলাইসহ সব গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি স্বীকৃতি প্রদান এবং নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
\r\nবুধবার বিকেল সাড়ে চারটার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।
\r\nসমাবেশে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ও রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদসহ মহানগর শাখার নেতারা।
\r\nবক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ অতীতের মতো আবারও দেশে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টি করছে। তারা বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
\r\nনেতারা দ্রুত সময়ের মধ্যে আওয়ামী সরকারের সকল গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের দাবি জানান।





