রাজশাহী ব্যুরো: রাজশাহীতে বোয়ালিয়া মডেল থানায় সম্প্রতি ১৩৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। বাদী হিসেবে আহত যুবক অপূর্বের নাম উঠে এসেছে, যিনি স্থানীয়ভাবে পরিচিত মুখ। তবে মামলাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষত, এ মামলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে দায়ের হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়কারী মোঃ মোবাশ্বের আলী এক লিখিত বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছেন— “আমরা রাজশাহী মহানগর এনসিপির কেউ এ মামলার সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নই। মামলাটি দায়ের হওয়ার পর আমরা বিষয়টি জেনেছি।”

তিনি অভিযোগ করে বলেন, মামলাকে কেন্দ্র করে বিভিন্নভাবে ফোন কল আসছে। এমনকি আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে বড় অঙ্কের অর্থ দাবি করার ঘটনাও শোনা যাচ্ছে। মোবাশ্বের আলী এসব কর্মকাণ্ডকে ‘বানিজ্যিক মামলা চালানোর অপচেষ্টা’ আখ্যায়িত করে দ্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেন।

রাজশাহী মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী আরও বলেন, “আমাদের কোনো লিস্টেড নেতা যদি এই মামলাকে ঘিরে অর্থ লেনদেনে সম্পৃক্ত থাকে, তবে তার বিরুদ্ধে সংগঠন কঠোর ব্যবস্থা নেবে।” তিনি আশ্বস্ত করে জানান, কোনো নির্দোষ ব্যক্তি যদি মামলায় জড়িয়ে পড়ে, তারা নিরাপরাধদের পক্ষে নিঃশর্তভাবে দাঁড়াবেন। একই সঙ্গে বাদী কর্তৃক আসামি অব্যাহতির উদ্যোগ নেওয়া হলে সেটিও খতিয়ে দেখা হবে।

শেষে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাজশাহী এনসিপিকে নিয়ে কোনো নোংরামি বা অপরাজনীতি হলে কিংবা কেউ রাজনৈতিক দুর্বৃত্তে পরিণত হওয়ার চেষ্টা করলে আমরা তাকে প্রতিহত করব।