করজাল সম্প্রসারণ ও রাজস্ব আদায়ে গতি আনতে বড় পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটি কাস্টমস ও ভ্যাট অনুবিভাগে প্রশাসনিক সংস্কার, পুনর্গঠন ও সম্প্রসারণের অংশ হিসেবে নতুন ১২টি কমিশনারেট, কাস্টমস হাউস ও বিশেষায়িত ইউনিটে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করজাল সম্প্রসারণ ও সেবার মান উন্নয়নের মাধ্যমে রাজস্ব আদায় বাড়িয়ে জাতীয় অর্থনীতিতে স্বনির্ভরতা অর্জনই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর মাধ্যমে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত হবে, বিনিয়োগ বাড়বে এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।