ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পর্যালোচনা এবং দলীয় অবস্থান তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১০টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
\r\nসংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দলের সেক্রেটারি মনিরা শারমিন।
\r\nউল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সঙ্গে ঐক্য গড়ে প্রতিদ্বন্দ্বিতা করে এনসিপি। নির্বাচনে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ ছয়জন প্রার্থী জয়ী হন। তবে আলোচিত তরুণ নেতা সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হন।





