রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানো হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে এ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।

রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে চলমান “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি এবং প্রয়োজনীয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণ নিশ্চিত করা না যাওয়ায় বর্তমান পরিস্থিতি নির্বাচনের অনুকূলে নয়।

এ কারণে নির্বাচনকে উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর, বৃহস্পতিবার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।