রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর কার্যকরী পরিষদ–২০২৬ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুচিত্রা রানী।

\r\n

৩১ জানুয়ারি (শনিবার) ‘বাঁধন’ রাজশাহী বিশ্ববিদ্যালয় জোনাল পরিষদের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর–২০২৫ অনুষ্ঠিত হয়। বিকাল ৩টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মোহা. ফরিদ উদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর (অব.) মোঃ মতিয়ার রহমান (কোষাধ্যক্ষ, রাবি), ড. ইফতিখারুল আলম মাসউদ (রেজিস্ট্রার, রাবি), ড. মো. মাহবুবুর রহমান (প্রক্টর, রাবি), ড. মো. আমিরুল ইসলাম (ছাত্র উপদেষ্টা, রাবি) এবং ড. মো. আখতার হোসেন মজুমদার (প্রশাসক, জনসংযোগ দপ্তর, রাবি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল্লাহ আল নাহিদ।

\r\n

অনুষ্ঠানের শেষ পর্বে নতুন কার্যকরী পরিষদ–২০২৬ ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে আরবি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে মনোবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুচিত্রা রানী এবং কোষাধ্যক্ষ হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ইউসুফ আলী দায়িত্ব পান।

\r\n

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে সুমনা আক্তার ও রাসেল মিয়া, সহ-সাধারণ সম্পাদক হিসেবে হৃতিক কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক হিসেবে জিহাদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সিয়াম আহমেদ, তথ্য ও শিক্ষা সম্পাদক হিসেবে মোঃ মেহেদী হাসান এবং দপ্তর সম্পাদক হিসেবে সামিয়া বৃষ্টি ফারুকসহ অন্যান্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

\r\n

প্রধান অতিথির বক্তব্যে ড. মোহা. ফরিদ উদ্দীন খান বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ মানবিক কাজ। বাঁধনের কর্মীরা মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।