লক্ষ্মীপুরের রামগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানার পুলিশ।

বুধবার গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের মাছিমপুর গ্রাম থেকে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মো. কামাল হোসেন (৪৫) ও চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন পাটোয়ারীকে (৪৩) গ্রেপ্তার করা হয়।

রামগঞ্জ থানার ওসি মো. আবুল বাশার জানান, এই দুজনের নামে জুলাইয়ে ছাত্র হত্যাসহ রামগঞ্জ থানা ও আদালতে একাধিক মামলা রয়েছে