নোয়াখালীর রাকিব জানতে চেয়েছেন-রেকর্ডকৃত কোরআন তিলাওয়াত শুনলে সওয়াব হয় কি না, আর তাতে সিজদার আয়াত পড়লে সিজদা ওয়াজিব হয় কি না।

এ বিষয়ে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা থেকে জানানো হয়েছে-পবিত্র কোরআনের রেকর্ডকৃত তিলাওয়াত শোনা জায়েজ, এতে কোনো গুনাহ নেই। তবে এতে সরাসরি সওয়াবের আশা করা যায় না, কারণ তিলাওয়াতটি সরাসরি পাঠ নয়, বরং রেকর্ড।

এছাড়া অডিও বা রেকর্ডকৃত তিলাওয়াতে সিজদার আয়াত পড়লে সিজদা ওয়াজিব হয় না। সিজদা ওয়াজিব হওয়ার শর্ত হলো, তা জীবন্ত কণ্ঠে (সরাসরি) তিলাওয়াত করা বা শোনা।

ইসলামি ফিকহ গ্রন্থ খুলাসাতুল ফাতাওয়া (১/১৮৭), আহসানুল ফাতাওয়া (৪/৬৫) এবং ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত (৪/২২৩)-এও একই অভিমত পাওয়া যায়।