লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা দিয়েছেন জামায়াত ইসলামী। 
‎শনিবার ১০ জানুয়ারী সন্ধ্যায় লক্ষ্মীপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে জেলা জামায়াতের উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। 
‎এইসময় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড.মোঃ রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমীন ভূঁইয়া সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর এডভোকেট নজীর আহমেদ, জেলা সেক্রেটারি এ আর হাফিজ উল্লাহ, জেলা সূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা ফারুক হোসাইন নূরনবী, সহ সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, এডভোকেট মহসিন কবির মুরাদ, প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ 
‎পরে অতিথিরা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন।