লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতিতে বিশেষ অভিযানে ৪৮০০ লিটার অবৈধভাবে মজুদকৃত জালানি তেল (ডিজেল) উদ্ধার করা হয়েছে। এসময় মজুদ রেখে বেশি দামে বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৯শে এপ্রিল ) গোপন সংবাদে খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে উপজেলার চর গাজী ইউনিয়নের ব্রীজঘাট এলাকার বিভিন্ন জায়গা থেকে এসব ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৪ হাজার ৮শ লিটার তেলের আনুমানিক মুল্য ৫ লাখ ৫২ হাজার টাকা।
এসময় আটককৃত ব্যক্তি বড়খেরী ইউনিয়নের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ সাইফুল ইসলাম শাকিল অবৈধ মজুদ ও বেশি দামে বিক্রি করার অপরাধ তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, গোপন সংবাদে ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ২৪ ড্রাম ডিজেলসহ ১ ব্যক্তিকে আটক করা হয়। জনস্বার্থে যে কোন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে ।





