শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও শুরুটা জয় দিয়েই করেছিল বাংলাদেশ নারী দল। এবার টি-টুয়েন্টি সিরিজ শুরুই হলো হার দিয়ে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ২৫ রানে হেরেছে বাংলাদেশ।

টসে হেরে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা ৪ উইকেটে করে ১৬১ রান। রান তাড়ায় বাংলাদেশ পুরো ২০ ওভার খেলে ১৩৬ রান করেছে ৭ উইকেট হারিয়ে।