গায়িকা টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে। সূত্রের খবর, তারা প্রথমে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং ভাবলেও এখন রোড আইল্যান্ডে নিজের ১৭ মিলিয়ন ডলারের বাড়িতে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন।

সুইফটের বাড়িতে নতুন বাগান তৈরি হচ্ছে, অতিথিদের জন্য লাল গোলাপের তোড়া থাকবে এবং সেলেনা গোমেজ ও জিজি হাদিদ ব্রাইডসমেড হিসেবে অংশ নেবেন। প্রথমে ছোট পরিসরে আয়োজনের পরিকল্পনা থাকলেও এখন প্রায় ৩০০ অতিথির জন্য বড় অনুষ্ঠান আয়োজনের কথা ভাবা হচ্ছে।

সূত্র জানিয়েছে, সুইফট বিয়ের মুহূর্তটা ছোট করে উদযাপন করতে চাচ্ছেন না এবং এটি হবে গ্ল্যামার ও আড়ম্বরের সঙ্গে একটি স্মরণীয় অনুষ্ঠান।