চলতি বছরের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘তাণ্ডব’ সিনেমায় ক্যামিওর পর দীর্ঘ সময় অভিনয় থেকে বিরতি নিয়েছেন আলোচিত অভিনেতা আফরান নিশো। সম্প্রতি রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমায় কাজ করার পরিকল্পনা থাকলেও হঠাৎ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় আপাতত শুটিং স্থগিত রেখেছেন তিনি।


\r\n

গত শনিবার (৯ আগস্ট) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে নিজের হাঁটুর সমস্যা সম্পর্কে প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেন নিশো। তিনি জানান, ‘সুড়ঙ্গ-২’ সিনেমার শুটিং শুরু করতে হলে তাকে অবশ্যই ফিজিক্যালি ফিট হতে হবে এবং হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।

\r\n

অভিনেতা বলেন, “এটা আগে কখনো কাউকে বলিনি। আজ প্রথমবার শেয়ার করলাম। এটা জানলে হয়তো অনেকেই আমাকে কাজ দেবে না, বলবে তোমার তো পা ভাঙা।”

\r\n

নিশোর এই অবস্থায় ভক্ত ও শিল্পকলা প্রিয়রা উদ্বিগ্ন হলেও তার দ্রুত সুস্থতা কামনা করছেন। আশা করা হচ্ছে, শীঘ্রই তিনি আবার পর্দায় ফিরবেন।

\r\n

অন্যদিকে, সেপ্টেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পাবে ভিকি জাহেদ পরিচালিত সিরিজ ‘আঁকা’, যেখানে আফরান নিশোর সঙ্গে থাকছেন মাসুমা রহমান নাবিলা।