সামাজিক যোগাযোগমাধ্যমে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মডেল তারকা সিমরিন লুবাবা।
\r\nসম্প্রতি ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর নতুন বই ‘এক নজরে কোরআন’-এর বিজ্ঞাপনে লুবাবাকে মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রকাশকের পক্ষ থেকে সেই প্রচারণামূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় সমালোচনার ঝড়।
জানা গেছে, সম্প্রতি প্রকাশিত ওই বিজ্ঞাপনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নেটিজেনরা নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকে প্রশ্ন তুলেছেন যিনি নিজেকে ঘিরে বারবার ট্রল ও সমালোচনার জন্ম দিয়েছেন, তাকে কি করে কোরআনভিত্তিক বইয়ের প্রচারণায় ব্যবহার করা হলো?
অনেক পাঠক ও অনুসারী অভিযোগ করেছেন একজন আলোচিত-সমালোচিত তারকাকে দিয়ে ইসলামি গ্রন্থের প্রচারণা করা মোটেই সমীচীন নয়। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “কোরআনের মতো পবিত্র কিতাবের প্রচারণায় বিতর্কিত ব্যক্তিকে আনা বেমানান।”





