দক্ষিণ লেবানন-এ আবারও ইসরায়েলি বিমান হামলা… প্রাণ হারিয়েছেন অন্তত চারজন। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলায় গুরুতর আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

\r\n

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মারুব গ্রামে চালানো এই হামলায় ঘটনাস্থলেই নিহত হন চারজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


\r\n

নিহতদের মধ্যে রয়েছে দেড় বছর বয়সী এক শিশুকন্যাও… যা এই হামলার ভয়াবহতা আরও বাড়িয়ে দিয়েছে।


\r\n

সীমান্তজুড়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে দক্ষিণ লেবাননে হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েল

\r\n

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাব এখন পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে।


\r\n

এদিকে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।