এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। সেই প্রস্তুতির অংশ হিসেবে ভিয়েতনামে বাহরাইনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে মাঠে নামে সাইফুল বারী টিটুর শিষ্যরা। সোমবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে ১-০ গোলে হারতে হয়েছে লাল-সবুজদের।
ফলাফল প্রত্যাশিত না হলেও পারফরম্যান্সে দেখা গেছে আত্মবিশ্বাস ও ইতিবাচকতার ছাপ। এ ম্যাচেই অভিষেক হয়েছে প্রবাসী ফুটবলার জায়ান আহমেদের। খেলা শেষে তিনি জানান, “আমরা আসলে ভালো খেলেছি। তিন-চারটি ভালো সুযোগ তৈরি করেছিলাম। খেলা ছিল সমান সমান।”
নিজের পারফরম্যান্সকে ১০ এর মধ্যে ৭.৫ এবং পুরো দলের পারফরম্যান্সকে ৮ রেটিং দিয়েছেন জায়ান। তার মতে, “আমাদের স্কোয়াড দারুণ ভারসাম্যপূর্ণ। সবাই কঠোর পরিশ্রম করছে। এখান থেকেই আমরা আরও এগিয়ে যাবো।”
\r\n\r\n\r\n
এশিয়ান কাপ বাছাইয়ের মূল লড়াই শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর। সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। ১১টি গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা চার রানার্সআপ জায়গা করে নেবে আগামী বছরের মূল আসরে।





