চবি প্রতিনিধি:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শহীদ ওসমান হাদীর স্মরণ ও হত্যার বিচারের দাবিতে দেয়ালে দেয়ালে গ্রাফিতি অঙ্কন করেছে চবি শাখা ইনকিলাব মঞ্চ। রঙ-তুলি ও লেখার ভাষায় ফুটে উঠেছে প্রতিবাদ, ক্ষোভ এবং ন্যায়বিচারের প্রত্যাশা। এতে ক্যাম্পাসের  দেয়ালে, স্টেশনে, চাকসু ভবন ও আবাসিক হলসংলগ্ন স্থানগুলো যেন প্রতিবাদের মঞ্চে পরিণত হয়েছে।


বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হওয়া দুইদিনের কর্মসূচি শেষ হয়েছে আজ (২৫ ডিসেম্বর) বিকালে।


গ্রাফিতিতে উঠে আসে,হত্যা করীর বিপক্ষে মজলুমের গালি হইলো মহাকাব্য ,জান দেবো, জুলাই দেবো না, আমরা সবাই হাদি হবো গুলির মুখে কথা কবো, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই,আমাকে কেউ যদি গুলি মারে তাকে যেনো ধরে বিচার করা হয়, তুমি কে? আমি কে? হাদি! হাদি! হাদি!


চবির ইনকিলাব মঞ্চের আহ্বায়ক রাফসান রাকিব বলেন,  গ্রাফিতির মাধ্যমে তারা শহীদ ওসমান হাদীর আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করার পাশাপাশি রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। শহীদ ওসমান হাদী তিনি কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে যে  লড়াই চালিয়ে গিয়েছিলেন তা ধরে রাখতে এবং তার হত্যার বিচার দাবিতে আমরা এখনো রাজপথে আছি।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, চট্টগ্রাম মহানগর ইনকিলাব মঞ্চের কর্মী রিয়াদ বলেন, শহীদ ওসমান হাদী শুধু একজন ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। গ্রাফিতি আমাদের নীরব ভাষার প্রতিবাদ। যতদিন বিচার না হবে, ততদিন এই প্রতিবাদ চলবে।”