মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ২৫ ডিসেম্বর, ২০২৫
লেখক: মিরর নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ও বিচারের দাবিতে চবি স্টেশনে শিক্ষার্থীদের ক্যালিগ্রাফি অংকন
মিরর নিউজ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫
পড়ার সময়: 1 মিনিট
চবি প্রতিনিধি: শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে ও তাঁর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) স্টেশনে টাইপোগ্রাফি ও ক্যালিগ্রাফি অংকন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার বিকেল থেকে সন্ধা পর্যন্ত ক্যাম্পাসের স্টেশনের বিভিন্ন হলের দেয়াল ও গুরুত্বপূর্ণ স্থানে এসব গ্রাফিতি আঁকা হয়। আজ রাত ১০ টায় পূনরায় গ্রাফিতি অংকন করা হবে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়।
গ্রাফিতিতে উঠে আসে,হত্যা করীর বিপক্ষে মজলুমের গালি হইলো মহাকাব্য ,জান দেবো, জুলাই দেবো না, আমরা সবাই হাদি হবো গুলির মুখে কথা কবো, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ করতে চাই,আমাকে কেউ যদি গুলি মারে তাকে যেনো ধরে বিচার করা হয়, তুমি কে? আমি কে? হাদি! হাদি! হাদি!
চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুসলেমা খানম আঁখি বলেন, ওসমান হাদি একইসাথ বুদ্ধিজীবী,একটিভিস্ট,রাজনীতিবিদ এবং জনতার কন্ঠস্বর।দেশি-বিদেশি অপশক্তিকে ভয় না পেয়েই তিনি আমার-আপনার কথাগুলো বলে গেছেন।এই ডিজিটাইলাইজেশনের যুগে অন্তর্বর্তীকালীন সরকার এখনো ওসমান হাদির হত্যার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারে নি যা গভীর উদ্বেগের।সরকারের এই ঘৃণ্য নিরবতার প্রতিবাদ এবং হাদির লড়াইকে প্রাসঙ্গিক রাখার উদ্দেশ্যেই আমরা দেওয়াল-লিখন কর্মসূচি পালন করেছি।শত্রুর সাথেও ইনসাফ চাওয়া মানুষটার জন্য আমরা অরাজনৈতিক স্বাধীন কন্ঠস্বর হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।