সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের সঙ্গে এক সাক্ষাৎকারে শাকিব খান নিশ্চিত করেছেন, তার পরবর্তী সিনেমার জন্য পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নায়িকা হিসেবে নেওয়ার কথা চলছে। শাকিব বলেন, “তোমার অনেক ভ্লগ দেখেছি, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।” একই সাক্ষাৎকারে তিনি জানান, একটি সিনেমার জন্য তার সঙ্গে আলোচনা চলছে।
এই খবর শাকিবের ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা। তবে শাকিব এখনও স্পষ্ট করেননি হানিয়া কোন সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন। ভক্তরা অনুমান করছেন, এটি হতে পারে ‘প্রিন্স’ সিনেমা বা নতুন কোনো রোমান্টিক প্রজেক্ট।
এদিকে, শাকিব বর্তমানে ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করেছেন। ডিসেম্বরে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন এবং আগামী বছরের ফেব্রুয়ারি থেকে আজমান রুশোর নতুন সিনেমায় অংশ নেবেন, যেখানে তার বিপরীতে নতুন মুখ খোঁজা হচ্ছে।





