রাজধানীর শাপলা চত্বর হত্যাকাণ্ড ও র‌্যাবের কথিত ‘ক্রসফায়ার’ ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন-কে আসামি করা হচ্ছে।


বুধবার (১৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দেশের বিভিন্ন থানায় হওয়া মামলাগুলোর এজাহার ট্রাইব্যুনালে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রায় এক হাজার মামলার কপি তদন্ত সংস্থার কাছে পৌঁছেছে।


তদন্ত কার্যক্রম জোরদারে নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়ার বড় অংশ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

\r\n\r\n\r\n\r\n

উল্লেখ্য, একই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-এর মৃত্যুদণ্ড হয়। ওই মামলায় ‘রাজসাক্ষী’ হিসেবে জবানবন্দি দেওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।