পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারীদের মাঝে কোরবানির গোশত উপহার হিসেবে বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা।

\r\n

রবিবার (৮জুন) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ গোশত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের অসচ্ছল ও সাধারণ কর্মচারীদের সহযোগিতা ও ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি। 

\r\n

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তারেক মনোয়ার, বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ইউসুফ হাসান আকন্দ, শাখা সেক্রেটারি মাসুদ রানা তুহিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখার সভাপতি বলেন, “ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ। আমরা চাচ্ছি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ এই উৎসবের আনন্দ উপভোগ করুক। তাই আমাদের সীমিত সামর্থ্যের মধ্য থেকে চেষ্টা করেছি কর্মচারীদের পাশে দাঁড়াতে।”

উল্লেখ্য, ইসলামী ছাত্রশিবির এবছর কোরবানির ঈদে দেশব্যাপী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কোরবানির গোশত বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে, যার অংশ হিসেবে শাবিপ্রবিতেও কার্যক্রমটি পরিচালিত হয়।