রাজশাহী প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে রাজশাহীর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ কর্মসূচিতে অংশ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সংগঠক ও রাজশাহী অঞ্চলের তত্ত্বাবধায়ক ইমরান ইমন, রাজশাহী মহানগর এনসিপির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের রাজসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে ইমরান ইমন হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
এসময় এনসিপির জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





