শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে “রাসুল (সা.)-এর জীবন ও কর্ম” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে সচেতন নাগরিক ফোরামের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আকন্দ। সঞ্চালনা করেন শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়ুন।

আলোচনায় অংশ নেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর থানার ওসি আছলাম আলী, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা আবু জাফর, মহিউদ্দিন মহির, নবি নেওয়াজ বিএসসি, মাওলানা জিয়াউল হক জিয়া, অধ্যাপক মো. আজমত আলী, অধ্যাপক মাহবুবুর রহমান, অধ্যাপক আব্দুল কাদের ও মাওলানা তাওহীদুল আনসারী প্রমুখ।

বক্তারা বলেন, জীবনের সব ক্ষেত্রে নবী মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করা আবশ্যক। তিনি মানবতার মুক্তির দিশারী হিসেবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। জ্ঞানের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনের পাশাপাশি সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় তাঁর আদর্শ বাস্তবায়নই প্রকৃত ইসলামী জীবন গঠনের পথ।