মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।


আকাশসীমা বন্ধ ঘোষণা করা দেশগুলো হলো— ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ধাপে ধাপে মোট ৩৯১টি ফ্লাইট বাতিল করা হয়েছে।


বিস্তারিত হিসাবে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল হয়। এছাড়া ১১ মার্চ (০০:০০ এলটি–এর পর) আরও ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৪টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত রয়েছে।


একই সময়ে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত আকারে পরিচালিত হয়েছে এবং কিছু ফ্লাইট পরিকল্পনায় রাখা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত মোট ৩৬৪টি মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় ছিল।


বিস্তারিতভাবে, ২৮ ফেব্রুয়ারি ৬টি, ১ মার্চ ২০টি, ২ মার্চ ১৮টি, ৩ মার্চ ২২টি, ৪ মার্চ ৩৫টি, ৫ মার্চ ৩৮টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ৩৯টি, ৮ মার্চ ৩১টি, ৯ মার্চ ৪০টি এবং ১০ মার্চ ৪২টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় ছিল। ১১ মার্চে ৩৯টি ফ্লাইট তালিকাভুক্ত ছিল। এর মধ্যে মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ১৯টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ১২টি ফ্লাইট রয়েছে। সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটের মধ্যে ৫টি দুবাই, ১টি আবুধাবি এবং ৬টি শারজাহয়ের জন্য পরিচালিত বা পরিকল্পিত ছিল।