হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ কারণে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট জরুরি ভিত্তিতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ফ্লাইটটি সিলেটে অবতরণ করে বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে, পাশাপাশি আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশের একটি এলাকায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও অংশ নিয়েছেন।
তিনি আরও জানান, যেই অংশে আগুন লেগেছে, সেখানে আমদানি করা পণ্য সংরক্ষণ করা হতো।





