শাহবাগ মানবকল্যাণ সংস্থার উদ্যোগে হোটেল রয়াল-ইন-ঢাকা, পবিত্র মাহে রমজান ও যাকাতের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন।
শাহবাগ মানবকল্যাণ সংস্থার সভাপতি, জননেতা আহসান হাবীব এর সভাপতিত্বে ও শাহবাগ মানবকল্যাণ সংস্থার সেক্রেটারি মো: নুরুন্নবী রায়হান এর পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচকের আলোচনা পেশ করেন, বাইতুন নূর জামে মসজিদের খতিব, মাওলানা জাকারিয়া নূর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির সি ইউ ও জনাব শাহীন আহমদ খাঁন।
এসময় আরো বক্তব্য রাখেন, শাহবাগ মানবকল্যাণ সংস্থার সহ-সভাপতি, কাজী জগলুল আকবর শিপন, মোঃ সোলায়মান কবির মাসুম,সহ-সাধারণ সম্পাদক, মো: ওবায়দুল্লাহ, সমাজকল্যাণ সম্পাদক আমীর হামজা ভূইয়া সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।





