যুক্তরাষ্ট্র যদি নতুন করে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করে, তাহলে এর জবাবে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন।
বেইজিংয়ের অভিযোগ, ইরানকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে চীনের বিরুদ্ধে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব ‘মিথ্যা প্রতিবেদন’-এর ওপর ভিত্তি করেই ওয়াশিংটন শুল্ক বৃদ্ধির পথে এগোচ্ছে বলে দাবি করেছে চীন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, চীনের বিরুদ্ধে আনা এসব অভিযোগ বানোয়াট এবং বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন।
চীনের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের অভিযোগের ভিত্তিতে যুক্তরাষ্ট্র যদি নতুন শুল্ক আরোপ বা অতিরিক্ত নিষেধাজ্ঞা দেয়, তাহলে বেইজিং নিজেদের স্বার্থ রক্ষায় পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে।
এছাড়া সামরিক সরঞ্জাম রপ্তানি বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে চীন জানায়, তারা আন্তর্জাতিক নিয়ম ও কঠোর অভ্যন্তরীণ নীতিমালা মেনে দায়িত্বশীলভাবে এ খাত পরিচালনা করে থাকে।
তথ্যসূত্র: আলজাজিরা





