ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, একটি অফিসিয়াল চিঠির মাধ্যমে তালিকাভুক্ত ব্যক্তিদের এনআইডি লক করা হয়েছে।
\r\nনথিপত্র অনুসারে, ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়। তবে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে সরাসরি কোনো নির্দেশনা ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
\r\nএনআইডি লক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।
\r\nউল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এবং এখনো সেখানে অবস্থান করছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী প্রত্যর্পণ চুক্তি থাকায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার কূটনৈতিক প্রক্রিয়া শুরু করেছে।





