শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করেছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে।

তবে কমিটি স্থগিতের কারণ কিংবা পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।