জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি জামায়াতে ইসলামী ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।

পোস্টে জানানো হয়, নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুতে দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।